Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জের দারিদ্র্য বিমোচনে যাকাত শীর্ষক সেমিনার

এখন সময়: সোমবার, ২৩ মার্চ , ২০২৬, ০১:০৯:১২ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দারিদ্র বিমোচনে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাসির উদ্দীন, বায়তুল মাল সেক্রেটারি আবু রাসেল আশকারী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)