Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাসাদাহে সংঘর্ষে আহত জামায়াত আমীরের মৃত্যু, পিতা-পুত্র গ্রেফতার

এখন সময়: বুধবার, ১১ মার্চ , ২০২৬, ১২:৩৩:৩৫ এম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই জামায়াত বিএনপির সংঘর্ষে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত আরেকজনের অবস্থা সংকটাপন্ন। মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার। এ ঘটনায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি জানান, কাল থেকে বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মফিজুর রহমান ভাইয়ের অবস্থা সংকটাপন্ন ছিল।
মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার কাকরাইলের অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
অন্যদিকে, সংঘর্ষে বিএনপির তিনজন আহত হয়েছেন। তারা হলেন সদ্য বহিষ্কৃত হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান (৪০) এবং তার বাবা জসীম উদ্দিন (৬৫) ও বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার (৫০)।
এ ঘটনায় হাফিজুর রহমানের ভাই বাদী হয়ে জীবননগর থানায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮- ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে মেহেদী হাসান ও তার বাবা জসিমউদ্দীনকে গ্রেফতার করেছে। অপরদিকে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)