Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ডায়মন্ড ও বিদেশী মুদ্রা উদ্ধার

যশোরে ভারতীয় নাগরিকসহ দুইজনের রিমান্ড মঞ্জুর

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ১১:৩৩:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড (হীরক) ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক সুজাউদ্দিন এবং বিদেশি মুদ্রা ও ২২ পাসপোর্টসহ আটক ফয়সাল হাওলাদার কলিন্সের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে ও ফয়সাল যশোর শহরের বেজপাড়া মেইন রোডের শাহ আলম হাওলাদারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২ এপ্রিল যশোরের বিজিবি সদরের নতুন হাট বাজার এলাকা থেকে ভারতীয় নাগরিক সুজাউদ্দিনকে আটক ও তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক) ও বাংলাদেশের ৫ হাজর ৫শ’ ৩০ টাকা, ৫ হাজার ৮শ’ ৮০ ভারতীয় রুপি, ৫শ’৫০ ইউএস ডলার, ২শ’ থাই বাথ, একটি মোবাইল ও একটি ঘড়ি। যার বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা উদ্ধার করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান খাঁন আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে ৫ এপ্রিল আদালতে আবেদন করেন। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপর দিকে, গত ২১ এপ্রিল যশোরের বিজিবি শহরের রেল রোডস্থ সোনালী ব্যাংকের সামনের একটি শাড়ি হাউজে অভিযান চালিয়ে ফয়সাল হাওলাদারকে আটক করে। এসময় তার কাছ থেকে বিদেশি মুদ্রা ও বাংলাদেশি ২২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই নুর উন নবী গত ২২ এপ্রিল আটক আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)