Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

১৬৫ তম রবীন্দ্র জন্মজয়ন্তীতে দক্ষিণডিহিতে তিন দিনব্যাপী অনুষ্ঠান

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ১১:৩৪:০৫ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবির স্মৃতিধন্য শ্বশুরবাড়ি ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে আগামী ২৫ বৈশাখ থেকে ৩ দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা রোববার সকাল ১০টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদ রেজা, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, ওসি মোঃ শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী নাজনীন সুলতানা, ইউআরসি ইন্সটেক্টর গুলশান আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, আহসানুল হক লড্ডন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপম মিত্র, ফজলে খোদা বাচ্চু, নওরোজ ফারাজি নিলু, টিপু গাজী প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)