Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ফেনসিডিল মামলায় তিন মাদক ব্যবসায়ীর ১০ বছর করে কারাদণ্ড

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ১১:৩৪:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিলের মামলায় তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী কামরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো-ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মৃত লোকমানের ছেলে সজিব হোসেন, বেনাপোল নামাজ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আজিজুর ও বাহাদুরপুর গ্রামের মৃত সুকচান সরদারের ছেলে ইয়াসিন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৩ জানুয়ারি রাতে বিজিবি আমড়াখালী চেকপোস্টে ঝিনাইদহ-ট-০২০১৫৫ ট্রাকটি তল্লাশির জন্য থামার সংকেত দেয়। ট্রাক থামার সাথে সাথে তিনজন পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের শরীরে লুকানো অবস্থায় ১৬ বোতল ও ট্রাকের মধ্যে রাখা একটি ব্যাগে রাখা আরও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার শাহীন মিয়া বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৭ মার্চ এসআই মোস্তাফিজুর রহমান ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তিনজন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)