Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ০৪:২৬:১২ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুনের সভাপতিত্বে বুধবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর শাখার সভাপতি অধ্যাপক জাকির হোসেন, উপজেলা জামায়াতের নায়েব আমীর মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস,কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)