Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাইটস যশোর’র উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১০:২১:৪৫ পিএম

প্রেস বিজ্ঞপ্তি : মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ সার ভাইভারদের নিয়ে ১০ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শনিবার বিকেলে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প ব্যবস্থাপক এসএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের এমএন্ড ই প্রকাশ কুমার স্বর। মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসুচিটি গত ৫ মার্চ সকালে শহরের আরবপুরস্থ বাঁচতে শেখা কনফারেন্স রুমে শুরু হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত ‘আশ্বাস’প্রকল্পের অধীনে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ১০ দিনব্যাপী এ কর্মসূচির সেশন পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের কেস ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকি, কেস ম্যানেজার সোশ্যাল সার্ভিস কৃষ্ণা রানী সাহা ও ইকোনমিক ডেভেলপমেন্ট সেকশনের দেবাশীষ ঘোষ। কর্মসূচিতে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ২৩ জন নারী সারভাইভারগণ অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)