নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন অফিস শনিবার এই কর্মসূচির আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রী শেখর সরকার, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করলেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উপায় হল বাড়ির আশপাশে পরিস্কার পরিছন্ন রাখা, কোথাও জমে থাকে পানিতে মশার লার্ভা জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাসা বাড়ির ছাদের টপ নিয়মিত পরিষ্কার করতে হবে।