Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ১০ কোটি টাকা ‘আত্মসাতকারী’ নীলার শ্যোন অ্যারেস্টের আবেদন

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১১:৫২:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে ১০ কোটি টাকা ‘আত্মসাতকারী’ ফারজানা ইয়াসমিন নীলাকে আরও একটি মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করা হয়েছে। শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজুর রহমান আদালতে এ আবেদন করেছেন। আসামি ফারজানা ইয়াসমিন নীলা বরিশালের স্বর্গছোয়া বিএম কলেজ রোডের কাজী এমএ মজিদের স্ত্রী। তিনি বর্তমানে ঢাকার বনানীর বাসিন্দা। মামলার অভিযোগে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার দক্ষিণ নওয়াপাড়ার মৃত আশরাফের ছেলে কয়লা ব্যবসায়ী শাহ আলমের সাথে আসামি নিলার পরিচয় হয়। আসামি নীলা, তার স্বামী এমএম মজিদ, ছেলে অনন্ত আরমান কাব্য ও মেয়ে নন্দিতা মেহজাবিন কথা ব্যবসা করার কথা বলে ২০২৪ সালের ২০ আগস্ট শতকরা ১০ টাকা সুদে তিন কোটি টাকা ধার নেন। প্রথম দিকে একবার ২১ লাখ টাকা লভ্যাংশ দিলেও পরবর্তীতে আর কোন লভ্যাংশ দেননি। ফলে শাহ আলম বকেয়া থাকা লভ্যাংশসহ তিন কোটি ফেরত চান আসামি নীলার কাছে। নিলা টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি ২০২৫ সালের ২৪ জুন নীলাসহ চারজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় আসামি নীলা কারাগারে আটক আছে। অপর মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে আসামি নীলার শ্যোন অ্যারেস্টের আবেদন জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)