Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছার বাজারে অপরিপক্ক তরমুজ, প্রতারিত ক্রেতারা

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১০:২৩:৫৭ পিএম

বাবুল আক্তার, চৌগাছা : মৌসুমের রসালো ফল তরমুজ বাজারে উঠতে শুরু করেছে। সপ্তাহ দুই আগে থেকেই আগাম জাতের অপরিপক্ক তরমুজে বাজার সয়লাব হচ্ছে। এসব তরমুজ চড়া দামে বিক্রি হলেও প্রতারিত হচ্ছে ক্রেতারা। মৌসুমের শুরুতেই তরমুজের দাম একটু বেশি থাকে। মূল্য বেশি পাওয়ায় ব্যাপারীরা অপরিপক্ক তরমুজ বাজারে নিয়ে আসছেন। গরমের মধ্যে রোজায় রসালো ফলটির চাহিদা ও দাম বেশি থাকায় আড়তে অপরিপক্ব তরমুজ সরবরাহ করছেন ফড়িয়ারা। কম দামে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকের কাছ থেকে সংগৃহীত এসব অপরিপক্ব তরমুজ খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন আড়তদাররা। এতে ব্যবসায়ীরা লাভ গুণলেও বাড়ি নিয়ে কাটার পর লালের বদলে তরমুজের ভেতরের রং সাদা দেখে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। ভিতরে রং কিছুটা লাল হলেও তরমুজের বীজ সাদা। যে কারনে তরমুজের প্রকৃত স্বাদ না পেয়ে ক্রেতাদের মাঝে হতাশা আরও বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট বড় সাইজ অনুযায়ী ২০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে তরমুজ। বিক্রেতারা জানান, বেশি দামের কারণে সামর্থ্যবানরা ছাড়া সব শ্রেণির ক্রেতারা তরমুজ কিনছেন না। এতে তাদের ব্যবসায়ে মন্দা দেখা যাচ্ছে। তরমুজ ব্যবসায়ী নজিব উদ্দীন বলেন বড় আকৃতির তরমুজ কিনে তাদের এখানকার অনেক ব্যবসায়ী বিপাকে পড়েছেন। বেশি মূল্যে খুচরা বাজারে বিক্রি না হওয়ায় সেসব তরমুজ পড়ে আছে। তরমুজ পচনশীল। আরও কিছুদিন এভাবে পড়ে থাকলে পচে নষ্ট হয়ে যাবে। রোজা প্রায় শেষের দিকে এখন ফলের চাহিদা আরও কমে যাবে। এজন্য অনেক বিক্রেতারা লোকসানে পড়তে পারেন বলে তিনি মন্তব্য করেন। একজন ক্রেতা জানান, সাইজে বড় হওয়ায় তরমুজ কাঁচা পাকা বুঝার সুযোগ নেই। যার ফলে সরল বিশ্বাসে তরমুজ কিনে অনেক প্রতারিতও হচ্ছেন। একজন নারী ক্রেতা জানান, শুক্রবার তিনি চৌগাছা শহর থেকে তরমুজের দোকান থেকে ৪০০ টাকা দিয়ে একটি তরমুজ ক্রয় করেন। বাসায় নিয়ে দেখেন একেবারেই অপরিপক্ক। প্রতারিত হয়ে তিনি হতাশা প্রকাশ করেন। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসাব্বির হুসাইন বলেন, চারা রোপণের ৬০-৬৫ দিন পর তরমুজ পরিপক্ব হয়। এর আগে তরমুজ তোলা হলে সেগুলো পুরোপুরি পাকে না। ভেতরে লাল ও সাদা মিলিয়ে থাকে। যেসব তরমুজের খোসার ওপর মসৃণ ও রং উজ্জ্বল থাকে সেগুলো সাধারণত পাকা হয় না। আর যেসব তরমুজ গোলাকৃতি, রং মসৃণ নয় সেগুলো বেশি মিষ্টি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)