Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এখন সময়: শনিবার, ১৪ মার্চ , ২০২৬, ১১:০০:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এসবিকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বার্ধক্য জনিত কারনে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,ছেলে,মেয়েসহ অসংখ্য গুনগ্রাগী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মৃত্যু বরণ করেন। এদিকে শনিবার সকাল ১১টায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড-অব অনার শেষে প্রথম ও পরে খর্দ্দখালিশপুর (হামিদ নগর) গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাধারমন পালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)