Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহবান

এখন সময়: রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ১২:১৫:৫৪ এম

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহবান জানানো হয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলে। শনিবার যশোর হুসতলা ডিকে কমিউনিটি সেন্টার যশোরে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রমিক সেক্টরের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাশার । যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব হোসেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক বিভাগের এস এম আবুল কালাম আজাদ। তিনি বলেন, বর্তমান রপ্তানি খাতের ওপর আমাদের বৈদেশিক আয় নির্ভরশীল। অতএব এটা শুধুমাত্র শ্রমিক আর মালিকদের দরকষাকষির বিষয় হিসেবে দেখা যাবে না। এটা জাতীয় ইস্যু। এর ন্যায্য মীমাংসা জরুরি। গার্মেন্ট শ্রমিকদের ঘামে ও পরিশ্রমে বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়। অথচ সবসময়ই তাদের মজুরি বাড়ানোর জন্য আন্দোলন-সংগ্রাম করতে হয়, শ্রমিকের রক্ত ঝরে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে শ্রমিকের ন্যায্য মজুরির দাবি সব সময়ই উপেক্ষা করা হয়েছে। কেন গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে মজুরির প্রশ্ন সবসময়ই গুরুত্বপুর্ণ ও কেন্দ্রীয় প্রশ্ন। অন্যান্য দাবি-দাওয়াগুলো, যেমন কাজের পরিবেশ, ওভারটাইম ইত্যাদি খণ্ড খণ্ড ভাবে নানা সময়ে অবস্থাভেদে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু মজুরি নির্ধারণ শ্রমিকদের জন্য যতটুকু, তারচেয়েও অনেক বেশি রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রের প্রধান দ্বন্দ্বের ক্ষেত্র হিসেবে হাজির হয়। এর মীমাংসার সঙ্গে শুধু শ্রমিকদের বাঁচা মরার প্রশ্ন নয়, পুরো দেশের স্থিতি ও ভবিষ্যৎ জড়িত। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)