Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒আম্পায়ার্স এসোসিয়েশন যশোরের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ১০:৩৯:৩২ পিএম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। ঘোষিত তফসিল অনুযারি সোমবার ছিলো চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশের দিন। প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু জানান, আসন্ন নির্বাচনে ১৬ পদে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সাথে তিনি আরও বলেন,একক প্রার্থী হওয়ায় আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। উল্লেখ্য, সাধারন সম্পাদক পদে বর্তমান কমিটির আসাদুল্লাহ খান বিপ্লবও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এর আগে, ১৬ পদে ৩২ মনোনয়নপত্র বিক্রি হয়েছিলো। খায়েরুজ্জামান বাবুর নেতৃত্বাধীন প্যানেল ১৬ টি পদের সবকটিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অপরদিকে,ফারুক হোসেন লেন্টুর নেতৃত্বাধীন প্যানেল ১৬ টি পদের বিপরীতে ১০ টি পদে মনোনয়নপত্র জমা দেন। খায়েরুজ্জামান বাবুর নেতৃত্বাধীন প্যানেল ১৬ টি পদে-সভাপতি পদে লড়বেন খায়েরুজ্জামান বাবু, সহসভাপতি ২ টি পদে মনিরুল হুদা খান মনি ও সাজ্জাদুল আলম বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম তসলিম শিমুল, কোষাধ্যক্ষ মসলেহ উদ্দীন স্বপন, দপ্তর সম্পাদক বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক জামির হোসেন লাবু জোয়াদ্দার এবং নির্বাহী সদস্য পদে জাকির হোসেন তুহিন, শামসুদ্দিন শাহজী নন্টু, রাজু পারভেজ, আবুল বাশার মুকুল,শফিকুল ইসলাম কাজল, বিধান কুমার দত্ত, মাহমুদ রহমান মান্না ও ফারহান কাদির জনি। ফারুক হোসেন লেন্টুর নেতৃত্বাধীন প্যানেল ১৬ টি পদের বিপরীতে-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফারুক হোসেন লেন্টু, সহসভাপতি আলমগীর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক খন্দকার জাকির হোসেন র‌্যাবিন, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ রুশো, কোষাধ্যক্ষ জহিরউদ্দিন সরদার কাজল, সাংগঠনিক সম্পাদক আশিক উর রহমান মল্লিক এবং নির্বাহী সদস্য-কামরুজ্জামান হীরা, কামরুজ্জামান সাজু,তকিউর রহমান মল্লিক ও কাজী শহীদ আহম্মেদ। মোট ভোটার ৪৭ জন। শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)