কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪৭ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের সভাপতি মোঃ হামিদুজ্জামানের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য তৈরি করা এসব পাঞ্জাবি বিতরণ করা হয়।
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে পাঞ্জাবি তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান। উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাস্টার সাহাদাত হোসেন, ডাঃ কামরুজ্জামান টুকু, মাদ্রাসার হাফেজ শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মফিজুর রহমান, হাফেজ বাহারুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, সোহরাব হোসেনসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।