কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নে ভিজিডি কার্ডে চাল কম দেয়ার গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ ও মজিদপুর ইউনিয়ন সমাজ সেবা অফিসারের সহোযোগিতায় লক্ষাধিক টাকার চাল উধাও করা হয়েছে। চাল কম দেয়ার ঘটনার প্রতিবাদ করতে গেলে ছাত্র শিবিরের কর্মী মজিদপুর ইউনিয়নের বাসিন্দা সাদেকুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত সাদেক হোসেন এখন উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় রয়েছে। উভয়ই ঘটনার তদন্তের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাগেছে-মজিদপুর ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ নিয়ে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। সরকারিভাবে প্রতি কার্ডে ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও অনেক উপকার ভোগী অভিযোগ করছেন তারা ৮ কেজি, সাড়ে ৮ কেজি কেউ ৯ কেজি করে চাল পেয়েছেন।
জানা গেছে, মজিদপুর ইউনিয়নে মোট ২৩৪৮টি ভিজিডি কার্ড রয়েছে। যদি প্রতি কার্ডে মাত্র ১ কেজি করে চাল কম দেয়া হয়, তাহলে মোট কম দাঁড়ায় ২৩৪৮ কেজি চাল।
বর্তমান বাজার অনুযায়ী যদি প্রতি কেজি চাল ৫০ টাকা ধরে হিসাব করা হয়, তাহলে সেই চালের মোট মূল্য দাঁড়ায় ১,১৭,৪০০ টাকা (এক লাখ সতেরো হাজার চারশ টাকা)। চাল কম দেয়ার ঘটনার প্রতিবাদ করতে গেলে এক ছাত্র শিবিরের কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত শিবির কর্মী এখন কেশবপুর উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।