Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় খাল খননের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ১১:০০:২৪ পিএম

শাহীন আলম তুহিন, মাগুরা : দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১ টায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখননের কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানের জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি’র সদস্য মিথুন রায় চৌধুরী প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। তার মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬ টি খাল ২১.৭ মিটার খনন করা হবে। এর মধ্যে মোহাম্মদপুরের নারায়াণপুরের খালটি ৯৫৫ মিটার খননদের মাধ্যমে উদ্বোধন হলো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)