অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সামাজিক সংগঠন উচ্ছ্বাস চিরন্তনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মোট ১৯২ জন অসহায় পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ৫০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, সয়াবিন তেল ৫০০ গ্রাম, বুট ৫০০ গ্রাম, চটপটি মসলা ১ প্যাকেট, কিশমিশ, গুঁড়া দুধের প্যাকেট, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি এবং রসুন ৫০০ গ্রাম।
সংগঠনের উপদেষ্টা তরিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নুর আলম পাটোয়ারী বাবু, সাধারণ সম্পাদক শাহিন রেজা, উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সরোয়ার মোস্তাফিজুর মিলন, মোহাম্মদ হাদিউজ্জামান, জিয়াউর রহমান মিলন, জিল্লুর রহমান খান, আব্দুল আল মামুন, ইঞ্জিনিয়ার শওকত হোসেন বেগ, আল আমিন, আতাউর রহমান, আলম মোল্যা, সুমন মির্জা ও জাফর ইকবালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।