Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খাজুরায় ব্যাংক গ্রাহককে অজ্ঞান করে ১ লাখ ৪০ হাজার টাকা লুট

এখন সময়: মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬, ১১:২৪:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের খাজুরায় রুপালী ব্যাংকের এক গ্রাহককে অজ্ঞান করে ১ লাখ টাকা ৪০ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর নাম হাসানুল হক টনি (৪৫)। তিনি সদর উপজেলার খাজুরা এলাকার সোহরাব হোসেনের ছেলে। টনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গত ১৬ মার্চ সকাল ১১ টার দিকে টনি রুপালী ব্যাংক খাজুরা শাখা থেকে ১ লাখ টাকা ৪০ হাজার টাকা উত্তোলন করে ফিরছিলেন। ব্যাংক থেকে ২০০ গজ দূরে পৌঁছানোর পর তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে ১ লাখ টাকা ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, চেনতনাশক ওষুধের মাধ্যমে টনিকে অজ্ঞান করা হয়েছে। পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)