কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঈদ করতে নানার বাড়িতে যাচ্ছিল শিশু ফাতেমা খাতুন । পথেই ঘাটক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৫ বছরের শিশু ফাতেমার। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচকাহুনিয়া গ্রামের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের শিশু কন্যা ফাতেমা তার নানাবাড়ী কালীগঞ্জে পাঁচকাহুনিয়া গ্রামে যাচ্ছিল। দুপুরে গাড়ি থেকে নেমে রাস্তা পার হবার সময়ে ঔষধ কোম্পানীর একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।