মাগুরা প্রতিনিধি : পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ, গরিব ও অসহায়দের মাঝে মানবিক অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মানবিক সহায়তা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা। আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে মাগুরা সদরের পৌরসভা ও ইউনিয়ন থেকে ১৮০ জন গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে ৩টি ক্যাটাগরিতে ১ হাজার,২ হাজার ও ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। বাকী অর্থ বুধবার গরিব দুস্থদের মাঝে দেয়া হবে।