নিজস্ব প্রতিবেদক : যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে ইফতার মাহফিল হয়। ইফতার পূর্ব আগত অতিথিতের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু ও পরিচালক শ্যামল দাস।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো: রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন, মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম-সম্পাদক মোকছেদ আলী, কোষাধ্যক্ষ সৈয়দ শাহাজাহান আলী খোকন, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, খাইরুল কবির চঞ্চল, নুরুজ্জামান লিটন প্রমুখ।