Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় মারকাজুল শেফা হাসপাতালের উদ্বোধন

এখন সময়: বুধবার, ১৮ মার্চ , ২০২৬, ১০:৪২:৩৫ পিএম

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মারকাজুল শেফা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উদ্বোধন করেন যশোর ৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, হাসপাতাল নির্মিত হওয়ায় এ এলাকার মানুষের উপকারে আসবে। সমাজের কল্যাণে কাজ করা একটি মহান সদকায়ে জারিয়া। যার সওয়াব মৃত্যুর পরও অব্যহত থাকে। আমাদের সকলের দায়িত্ব সেবামূলক কর্মকান্ডে নিজকে নিয়োজিত রেখে মানবতার কল্যানে কাজ করা। এলাকার সকলের দায়িত্ব এ হাসপাতালের দিকে খেয়াল রাখা। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার নাছির হায়দারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইয়াহিয়া, মাওলানা আমিনুর রহমান প্রমুখ। রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের অর্থায়নে এ হাসপাতাল নির্মিত হয়েছে। এখানে অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)