Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরের আল আমীন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুগ্ম মুখ্য সংগঠক

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ০৩:৩৬:৩৫ এম

কেশবপুর প্রতিনিধি ; কেশবপুরের আল আমীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তিনি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের কৃতি সন্তান ও মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আল আমীন। নবগঠিত এই কমিটিতে তাকে যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার সাইফ ইবনে সারওয়ারকে আহ্বায়ক এবং নাজমুল বাশারকে সদস্যসচিব করে আগামী ১ বছরের জন্য এই কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির দায়িত্বশীলরা জানান, জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের যে অসামান্য ত্যাগ ও অবদান রয়েছে, তাকে পুঁজি করে রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে প্রবাসীদের ঐক্যবদ্ধ করায় এই সংগঠনের মূল লক্ষ্য। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে যাবে এই সংগঠন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)