বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি : বুধবার বাঘারপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবু তাহের সিদ্দিকীর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া সরকারি পাইলট মডেল স্কুল মাঠে পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার ফারাজী।
বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বাঘারপাড়া সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, ঢাকা (দক্ষিণ) যুবদল নেতা নূরে আলম সিদ্দিক সোহাগ, বাঘারপাড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, বিএনপি নেতা ফুল মিঞা, যশোর জেলা ছাত্র দলের সহ সম্পাদক নাফিজ খান লিটন হোসেন, বাঘারপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক, মরহুম আবু তাহের সিদ্দিকীর বড় ভাই সাইদুর রহমান প্রমুখ।