ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নড়াইলের ৮ যুবক আটক হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উলা গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলো, নড়াইল জেলার নড়াইল সদর থানার চালিতাতলা গ্রামের নুর মোহাম্মদ, ধুড়িয়া গ্রামের আসিফ মোল্যা, সাকিব সিকদার, জঙ্গলগ্রাম গ্রামের ইমন মোল্যা, সৈয়দ নাহিদ হাসান, সৈয়দ পারভেজ হোসেন, হাসিব মোল্যা ও রতডাঙ্গা গ্রামের সৈয়দ মোস্তফা আলী।
জানা যায়, ধৃত ব্যক্তিরা ঠিকাদারের আওতায় ওই এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করছে দীর্ঘদিন যাবত। প্রতিরাতে ইয়াবা আড্ডায় বসতো ওরা। পুলিশের এসআই মো: কাজল বিশ্বাস জানান, গোপন সংবাদ মাধ্যম জানতে পেরে রাত আড়াইটার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এদের প্রত্যেকের কাছে ১ পিস করে ইয়াবা পাওয়া গেছে।