নিজস্ব প্রতিবেদক : মণিরামপুর থেকে হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি খোকনকে আটক করেছে যশোরের র্যাব। রোববার বাজুয়াটোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা গ্রামের ইসলাম মাতব্বরের ছেলে। যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাতব্বরের ছেলে শিশু নুর মোহাম্মদকে হত্যা করে। এ মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। মামলার পর থেকে খোকন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মৃত্যুদণ্ড প্রাপ্ত খোকন মণিরামপুরের বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছে। রোববার দুপুরে অভিযান চালিয়ে খোকনকে আটক করে র্যাব।