Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আইনজীবী সমিতিতে অভিযোগ হেনস্তার শিকার বেনজীন খানের

এখন সময়: বুধবার, ২৫ মার্চ , ২০২৬, ০১:৩৬:১৮ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর আদালত চত্বরে আইনজীবী কর্তৃক আক্রমণ ও শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে তিনি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে লিখিত অভিযোগ দিয়েছেন। সাংবাদিক বেনজীন খানের অভিযোগে জানা গেছে, তিনি জমিজমা সংক্রান্ত একটি মামলার বাদী। গত ১৫ বছর ধরে তিনি ওই মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন। গত মঙ্গলবার ছিলো মামলার হাজিরার দিন। এ দিন কোর্টে হাজিরা শেষে আদালতের বারান্দায় দেখা হয় বিবাদী পক্ষের আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে আইনজীবী মেহেদী হাসান বাপ্পীর সাথে। ওই দুই আইনজীবী সাংবাদিক বেনজীন খানের পূর্ব পরিচিত। তিনি হাস্যজ্বল মুখে আইনজীবী আব্দুল লতিফ খোকনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন এবং বলেন- ‘একদিন তো আমাদের সকলকে কবরে যেতে হবে।’ এটা শোনার সাথে সাথে তিনি অগ্নিমূর্তি ধারণ করেন এবং বেনজীন খানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তার দিকে তেড়ে আসেন। সেই সাথে যোগদেন তার ছেলে মেহেদী হাসান বাপ্পী। তিনিও মারার জন্য রুখে যান এবং ধাক্কা দেন। সে সময় বেনজীন খান বলতে থাকেন- ‘শরীরে হাত দিয়ে কথা বলা এটা কোন ভদ্রতা’ এটা বলায় তারা আরও ক্ষুব্ধ হন এবং সেখানে থাকা মানুষজনের সামনে নানা ভাবে হুমকি দেন এবং বলতে থাকেন ‘আপনি সাংবাদিক যা পারেন লেখেন, দড়াটানায় আমার নামে বক্তৃতা দেন। এতে আমাদের কিছ্ইু হবে না।’ সাংবাদিক বেনজিন খান অপমানজনক কথাবার্তা শুনে অপদস্ত হয়ে ফিরে আসেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, সাংবাদিক বেনজীন খান দুইজন আইনজীবীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)