বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় ৬৬ কেজি গাঁজাসহ আটক হয়েছে মঞ্জারুল শিকদার (৪২) নামে এক মাদক কারবারি। রোববার রাতে উপজেলার সাইনবোর্ড বাজার চৌরাস্তার সামনে অভিযান চালিয়ে একটি পিকআপসহ এই মাদক কারবারিকে আটক করে র্যাব-৬ এর একটি দল।
আটক মঞ্জারুল শিকদার পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে।
র?্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলাম জানান, মাদক কারবারি মঞ্জারুল ফেনী থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কচুয়ায় আসছে এমন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার সাইনবোর্ড বাজার চৌরাস্তার সামনে অভিযান চালিয়ে মঞ্জারুলকে আটক করা হয়। পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ৬৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি মঞ্জারুলকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়।