Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঈদের আনন্দে প্রীতি ফুটবল ম্যাচ : আর্জেন্টিনা সমর্থকদের জয়

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ , ২০২৬, ১২:১৩:২৯ এম

মাসুম বিল্লাহ : ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যশোর সদরের ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। ঈদের দ্বিতীয় দিন আয়োজিত এই খেলায় অংশ নেয় আর্জেন্টিনা সমর্থক একাদশ ও ব্রাজিল সমর্থক একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে আর্জেন্টিনা সমর্থক একাদশ ২-০ গোলে ব্রাজিল সমর্থক একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় দর্শকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। খেলায় সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন সোনালী ক্রীড়া চক্রের পরিচালক আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল হক। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর বিক্রম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগের পরিচালক শরীফ হাসান,বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াহিদ আব্দুল্লাহ, ব্যাংকার রবিউল ইসলাম বাবলু, ইউনিয়ন কৃষক দলের ইছালী ইউনিয়ন আহ্বায়ক ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন আর রশীদ, ক্রীড়া ব্যক্তিত্ব রাজু আহমেদ ও রবিউল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক মোনায়েম হোসেন এবং বিএনপি নেতা আবু দাউদ হায়দার মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)