Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নাট্য উৎসবের দ্বিতীয়দিনে চার নাটক মঞ্চস্থ

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১২:২৯:৩৪ এম

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব নাট্যদিবস উপলক্ষে যশোর টাউন হল ময়দানে তিন দিনব্যাপী নাট্যউৎসবের দ্বিতীয় দিন শনিবার রওশন আলী মঞ্চে চারটি নাটক মঞ্চস্থ হয়েছে। বিকেল গড়ানোর থেকে রাত্রি পর্যন্ত নাট্যপ্রেমী অসংখ্য দর্শক উপভোগ করে অভিনয় শৈলী। নগরজীবনে বিনোদন নিতে সাধারণ মানুষও সমবেত হয় এই ময়দানের নাট্যউৎসবে। নাট্য উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এই উৎসব। এদিন বিবর্তন ঝিকরগাছার পরিশেনায় বিমল বন্দ্যোপাধ্যায়ের রচনা এবং সুজন দত্তের নির্দেশনায় “পাথর”, নাট্যসংগঠন ব্যঞ্জন যশোর পরিবেশন করে তাজউদ্দীন তাজুর লেখা ও আসিফ খানের নির্দেশনায় এক প্রতিবাদী নাট্যভাষা “কণ্ঠরোধের শব্দযুদ্ধ”, প্রত্যয় থিয়েটার পরিবেশনায় শিপন চৌধুরীর রচনা ও নির্দেশনায় যুদ্ধের নির্মম বাস্তবতা নিয়ে নাটক “যুদ্ধযন্ত্র” এবং দিনের শেষ নাটক হিসেবে উদীচী যশোর মঞ্চস্থ করে রতন সিদ্দিকীর রচনা এবং রিয়াদুর রহমানের নির্দেশনায় নাটক “অজ্ঞাতনামা”।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)