Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

১ এপ্রিল যশোরে শুরু হবে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

এখন সময়: মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ০৬:০০:১৬ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে আগামী ১ এপ্রিল শুরু হবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট (যশোর অঞ্চল)। দু’টি গ্রুপে বিভক্ত হয়ে জেলার ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে এবারের আসরে। সবগুলো ম্যাচ হবে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সকাল ৯ টায়। উদ্বোধনী খেলায় অংশ নেবে যশোর শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ও বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশন উপশহর। আগামী ১৫ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশ নেবে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন দল। ‘ক’ গ্রুপ-যশোর শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ,বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশন উপশহর, মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয় ও সম্মিলনী ইন্সটিটিউশন। ‘খ’ গ্রুপ-যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাদশাহ্ ফয়সাল ইসলামী ইন্সটিটিউশন ঈদগাহ ও বি এম মাধ্যমিক বিদ্যালয়,ঝিকরগাছা। এদিকে,বাইলজ ও ফিকচার কমিটি আহবায়ক এ এফ এম মঈনুদ্দিন রোম জানান, প্রত্যেক দলকে বাইলজ মেনে ১ সেপ্টেম্বর ২০০৯ সালের পরে জন্ম গ্রহণকারী স্কুল ছাত্রদের নিয়ে দল গঠন করতে হবে, প্রত্যেক দলকে সকাল সাড়ে ৮টার মধ্যে আম্পায়ারের কাছে খেলোয়াড় তালিকা জমা দিতে হবে, ডিডিটল জন্মন্মনিবন্ধন ও স্কুলের টট লিস্ট ও নবম শ্রেনীর রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে (৬ষ্ঠ ও ৯ম শ্রেণির ক্ষেত্রে বৈধ ছাত্র প্রমানের জন্য অনলাইন ভর্তি প্রক্রিয়ার প্রমাণপত্র দাখিল করতে হবে), প্রত্যেক স্কুল বহিরাগত ৫ জন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে পারবে,তবে যে স্কুল টুর্নামেন্টে অংশ নিচ্ছে সে সব স্কুল থেকে খেলোয়াড় বহিরাগত হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন না, টুর্নামেন্ট কমিটি ও আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে, খেলোয়াড় কিংবা অন্য কোন ব্যাপারে আপত্তি থাকলে খেলা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে নিজস্ব স্কুল প্যাডে এক হাজার টাকা জমা প্রদান পূর্বক আপত্তি করা যাবে, আইসিসির ওডিআই বাইলজ অনুযায়ী খেলা পরিচালিত হবে এবং প্রাকৃতিক/অন্যকোন কারণে কমপক্ষে ২০ ওভারের কম খেলা হলে উভয় দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে (১ পয়েন্ট করে), গ্রুপ পর্যায়ে ২ এর অধিক টিমের পয়েন্ট সমান হলে নিট রান রেটের হিসাব হবে ও গ্রুপের দুই দলের পয়েন্ট সমান হলে একে অপরের মধ্যে জয়ী দল পরবর্তী রাউন্ডে যাবে (হেড টু হেড) এবং টুর্নামেন্টের উভয় গ্রুপে শীর্ষস্থানীয় ২টি দলকে নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)