বাগেরহাট প্রতিনিধি : বাঘ আমাদর গর্ব, আমাদের অহংকার। বাগেরহাট প্রেসক্লাবে বাঘ সংরক্ষণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তৃতায় এ কথা বলেন খুলনার বন সংরক্ষক ইমরান আহম্মেদ। রোববার সকালে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।
এ সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন পরিবেশ অদিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি এসএম রাজ। এ সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, মোঃ আরিফুল ইসলাম প্রমুখ। মুল প্রবন্ধে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাঘ হারিয়ে গেছে। বাংলাদেশের বাঘ সংরক্ষনে সবাইকে আরো আন্তরিক হতে হবে।