Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বৃষ্টির সাথে জমিতে পড়লো ১ মণ ওজনের শিলাখণ্ড !

এখন সময়: সোমবার, ৩০ মার্চ , ২০২৬, ১০:৫৮:০০ পিএম

ঝিনাইদহ ও কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির তীব্রতা থাকলেও কালীগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে বড় আকারের শিলা পড়ার খবর পাওয়া গেছে। তবে সবাইকে অবাক করে দিয়ে সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া মাঠ থেকে প্রায় এক মণ ওজনের একটি বিশালাকার শিলাখণ্ড উদ্ধার করেছেন এক কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকেই ঝিনাইদহের আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। জেলার কালীগঞ্জসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হয়। পরদিন সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী নিজের আবাদি জমি দেখতে মাঠে গেলে সেখানে বিশাল এক শিলাখণ্ড পড়ে থাকতে দেখেন।
কৃষ্ণচন্দ্র জানান, সকালে মাঠে গিয়ে হঠাৎ দেখি মাটিতে বিশাল এক শিলাখণ্ড পড়ে আছে। ওজন অনেক বেশি হওয়ায় আমি একা সেটি তুলে আনতে পারিনি। পরে শিলাটির একটি বড় অংশ ভেঙে সবাইকে দেখানোর জন্য বাজারে নিয়ে আসি। এত বড় শিলা জীবনে দেখিনি। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। তার দাবি, পুরো শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণের কাছাকাছি ছিল।
বিশালাকার এই শিলাখণ্ড দেখার জন্য স্থানীয় বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির সময় সাধারণত ছোট বা মাঝারি আকারের শিলা পড়তে দেখা যায়, কিন্তু এ অঞ্চলে এক মণ ওজনের বিশাল শিলাখণ্ডপড়ার ঘটনা এর আগে কখনও কেউ শোনেননি বা দেখেননি। এই অবিশ্বাস্য ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)