নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ও ফেডারেশনের রেফারি কমিশনের আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের কারাতে রেফারি, কোচ এবং সিনিয়র অ্যাথলেটদের অংশগ্রহণে খুলনা জোনাল কারাতে রেফারি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী এ সেমিনার খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজন করা হয়। প্রধান অতিথি উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব আলিমুজ্জামান, সঞ্চালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আলী। প্রশিক্ষণ সেমিনার পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য ও রেফারি কমিশন চেয়ারম্যান আওলাদ হোসেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, হোসেন আলী, কারাতে রেফারি কমিশনে সদস্য এ বি বাবেল, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য ও কিশোর কিশোরী স্থাপন প্রকল্প মহিলা শিশু বিষয়ক কারাতে প্রধান প্রশিক্ষক রিয়াজ আহমেদ কবির,যশোর জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের প্রশিক্ষক মাহাবুবুর রহমান মোহন, সাহারুল আলম আশা, ইমরান হাসান টুটুল, সহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের কারাতে সংগঠকরা। সেমিনারটি কারাতে রেফারিং দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।