Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেকেবিএইউ-এর মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে শোকসভা ও দোয়া

এখন সময়: রবিবার, ১২ এপ্রিল , ২০২৬, ০৪:১১:৩৪ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ) এর ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের ফল-২০২৪ সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী রৌফান আরা মুমুর মৃত্যুতে বুধবার বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, সব মুত্যুই শোক ও বেদনার। তবে পিতা-মাতার আগে সন্তানের মৃত্যু অনেক বেশি বেদনাদায়ক। অত্র বিশ্ববিদ্যালয়ের আইএসএলএম বিভাগের শিক্ষার্থী মুমুর মৃত্যুতে তার পিতা-মাতাসহ পরিবারবর্গের সাথে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী গভীরভাবে শোকাহত। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, ইইই বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোঃ মুঈন উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবুল হাসনাত গোলাম রাব্বি (৩য় বর্ষ, আইএসএলএম বিভাগ)। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আইএসএলএম বিভাগের শিক্ষক আহসান উল্লাহ্। সভাপতিত্ব করেন আইএসএলএম বিভাগের শিক্ষক ড. মোঃ নূরুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)