Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

এখন সময়: রবিবার, ১২ এপ্রিল , ২০২৬, ০৫:২১:৪৭ এম

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে “সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যশোর” ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ,যশোর জেলা কমিটির সম্পাদক তসলিম-উর-রহমান। এতে প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু এবং উদীচী যশোরের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)