কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌর সদরের ঝিকরা প্রাইমারি স্কুলে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড চক্ষু শিবির ও স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ইনস্টিটিউটের সার্বিক পরিচালনায় সকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মানবতার সেবায় দুস্থ ও অসহায় জনসাধারণের জন্য এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সকাল থেকে বিকাল পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। চক্ষু শিবির কার্যক্রমের উদ্বোধন করেন ঝিকরা সরকারি প্রাইমারি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিক রেশমা খাতুন। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকবৃন্দ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও এলাকার বিশিষ্টজনেরা।