Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়ার অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল , ২০২৬, ১২:২৪:০৪ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) সোহেলের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলমান এ কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। এতে ভোগান্তির শিকার হন অনেকে। এ পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের সাংবাদিক তানভির সোহেলকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ সোহেল রানা বাধা দেন। সাংবাদিক পরিচয় দেয়ার পরও তিনি অফিসে প্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন এবং অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে তাৎক্ষণিক মুঠোফোনে অবহিত করা হলে তিনি বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেয়ার কোনো সুযোগ নেই। কেন এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)