Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যা হাসপাতাল : মহিলা পেইং ওয়ার্ডে ৮ শয্যার হামের ইউনিট চালু

এখন সময়: শুক্রবার, ৩ এপ্রিল , ২০২৬, ১১:০৭:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্তদের চিকিৎসার জন্য ৮ শয্যার ইউনিট চালু করা হয়েছে। মহিলা পেইং ওয়ার্ডের মধ্যে ইউনিটটি চালু করা হয়। এদিকে, বৃহস্পতিবার হামের উপসর্গ নিয়ে ৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হলো হুমাইরা (৩), মারিয়া (১০) রাফসান (৪), রিয়ান (৪) ও হারুন (৩৫)। জানা গেছে, হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে হামে আক্রান্তদের জন্য দুটি শয্যা বরাদ্দ ছিল। হঠাৎ করে হামে আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যার সংকট সৃষ্টি হয়। বর্তমানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, সংক্রামক ওয়ার্ডে জায়গার অভাবে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীরা মেঝেতে চিকিৎসাসেবা গ্রহণ করছে। রোগীদের দুর্ভোগ বিবেচনা করে ৪ তলায় মহিলা পেইং ওয়ার্ডে হামে আক্রান্তদের জন্য ৮ শয্যার ইউনিট চালু করা হয়েছে। বাকি রোগীরা সংক্রামক ওয়ার্ডে থাকছে। এভাবে আক্রান্ত বাড়তে থাকলে আলাদা ওয়ার্ড তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। হামে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত যশোর জেলায় কারো মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা। হামের প্রাদুর্ভাবে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)