Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাবেক যুবদল নেতা ঘোপের সাজ্জাদ হোসেন বাবু আর নেই

এখন সময়: মঙ্গলবার, ২ জুন , ২০২৬, ০৪:১৫:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর বিএনপির সহসভাপতি শামীম হোসেন বাদলের ছোট ভাই সাবেক যুবদল নেতা সাজ্জাদ হোসেন বাবু আর নেই। সোমবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শামীম হোসেন বাদল জানান, ছোট ভাই সাজ্জাদ হোসেন বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে তার হৃদযন্ত্রে রিংও পরানো হয়েছিল। গত শুক্রবার তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সোমবার রাতে তাকে ঢাকায় রেফার করা হয়। মধ্যরাতে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পৌঁছানোর পর বাবুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুকে বরণ করে নেন তিনি। মঙ্গলবার বাদ জোহর ঘোপ সেন্ট্রাল রোড স্টাফ কোয়ার্টার মাঠে তার জানাজা শেষে ঘোপ কবরস্থানে তাকে দাফন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)