Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ডিবি পুলিশের অভিযানে গাঁজা গাছসহ ডাবলু আটক

এখন সময়: মঙ্গলবার, ২ জুন , ২০২৬, ০৩:৩০:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : ১৬ টি গাঁজার গাছসহ এক চাষীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। আটক ডাবলু হোসেন যশোর সদরের ডহর সিংগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার ডহর সিংহা বিলচাচীর নার্সারি থেকে এই গাঁজা গাছ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই রকি মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল যশোর সদরের উত্তর ডহর সিংহা বিলচাচীর রফিকুল ইসলামের নার্সারিতে অভিযান চালান। এ সময় তার ছেলে ডাবলু হোসেনকে আটক ও নার্সারিতে রোপন করা ১৬ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ডাবলু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)