Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে মানববন্ধন

এখন সময়: মঙ্গলবার, ২ জুন , ২০২৬, ০৩:২৯:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের আরএন রোডস্থ ইসলামী ব্যাংক যশোর শাখার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম যশোর শাখার আহবায়ক রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল ইসলাম শিহাবের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ গ্রাহক মানসুরা আকতার ইতি, ফারুক হোসেন, ড. মাহবুবুর রহমান, মাইনুল ইসলামসহ আরও অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা হয়নি। তারা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান। বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অন্যথায় ব্যাংকের সুনাম ও গ্রাহকদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি আদায়ে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)