Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দলীয় প্রভাব খাটিয়ে স্বার্থ হাসিলের সুযোগ নেই : এমপি মতিয়ার

এখন সময়: বুধবার, ১৫ এপ্রিল , ২০২৬, ১০:০৭:৫১ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোন রকম দলীয় প্রভাব খাটিয়ে স্বার্থ হাসিলের সুযোগ নেই। আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত কোটচাঁদপুর গড়তে চাই। শনিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তেল নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ডাকা জরুরী সভায় এ কথা বলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ, মডেল থানার (তদন্ত ওসি) খোন্দকার এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাইয়ুম হোসেন, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান টিটো খান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, এনসিপি নেতা হৃদয় আহসান সহ ফিলিং স্টেশনে মালিকগণ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)