Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সতীঘাটায় ফ্রি ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন নার্গিস বেগম

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ০৩:১৪:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : শনিবার সকালে যশোর সদরের রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কপোতাক্ষ লায়ন্সসের আয়োজনে ফ্রি ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স কাজি নাজির আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালে চেয়ারম্যান লায়ন্স অ্যাড. দেবাশীষ দাস, লায়ন্স অ্যাড. মোহাম্মদ ইসহাক। আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি- এহতেশাম উদ্দিন তাজু, লায়ন্স বাহাউদ্দিন, লায়ন্স সফিকুল ইসলাম, লায়ন্স এস আর রাহুত, লায়ন্স এ এস এম মাহিনুল হক রিওন, লায়ন্স কামাল উদ্দিন আহমেদ, লায়ন্স সেলিম পারভেজ, হাসপাতালের পরিচালক মোঃ আমিরুজ্জামান, স্থানীয় প্রতিনিধি ডাঃ আবদুল আজিজ ও মোঃ মাসুদুর রহমান শামিম, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষাক মোঃ কামরুজ্জামান, যশোর কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতাল এর ডাঃ রাফিয়া ইসলাম, ডাঃ নাহিদ পারভেজ, ডাঃ সিরাজুস সালেকিন, ডাঃ শিরিন সুলতানা মুক্তা, ডাঃ মীর ফয়জুল ইসলামসহ প্রমুখ। ফ্রি ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)