Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ০৪:২৬:২৩ পিএম

 নিজস্ব প্রতিবেদক : যশোরে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১ টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো, নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) ও যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে আনিস (৩৬)। শনিবার (২০ জুন ২০২৬) রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুর ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা ওই দুই জনকে আটক করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকা। বিজিবি'র প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে , তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, আটককৃত আসামি ও জব্দকৃত স্বর্ণ যশোর কোতোয়ালি থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)