Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জমিতে লবন পানি ঢুকানোর প্রতিবাদ বাগেরহাটে

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ০৫:৩৯:০৮ এম

বাগেরহাট প্রতিনিধি : ধান ফলার আগ মুহূর্তে জমিতে অবৈধ ভাবে লবন পানি ঢুকানোর প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও পরবর্তীতে সড়কে মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা। শনিবার সকালে এ সকল কর্মসূচি পালিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এস এম আরাফাত হোসেন। তাকে সহযোগিতা করে বক্তব্য রাখেন মোল্লা আব্দুর রব ও ডাকসু ছাত্রনেতা বেলাল হোসেন অপু। এ সময় বলা হয়, বাগেরহাট সদর উপজেলার ডেমা ও কাড়াপাড়া এবং রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে বাগেরহাট-মোড়েলগঞ্জ গামী দড়াটানা নদী। নদীর পানি অবাধে ধানের জমিতে ঢোকা বন্ধ করতে সরকার ভেড়িবাঁধ নির্মাণ করেছে। এই ভেড়িবাঁধে ১৭ টি স্লুইজগেট আছে। প্রয়োজনে এই গেটগুলি দিয়ে জমিতে পানি ঢুকানো হয়। কিন্তু মাছে চাষে অতি উৎসাহী এক শ্রেনির প্রভাবশালী ব্যাক্তি নিজেদের প্রয়োজনে ধানের জমিতে অবৈধভাবে লবন পানি ঢুকিয়ে ধানের ক্ষতি করে। শুক্রবার বেতিবুনিয়া গেট দিয়ে পানি ঢুকানো হয়েছে। ফলে ফলনের আগেই ধান গাছ পচে যাওয়ার আশংকা রয়েছে। অবাধে পানি ঢুকানো বন্ধ করা না গেলে সকল জমির ধানগাছ পচে যাবে। যা দরিদ্র কৃষকদের জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়াবে। এ বিষয়টি ইতিমধ্যে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)