Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় উল্টে যাওয়া ইজিবাইকের চাপায় যুবক নিহত

এখন সময়: রবিবার, ১২ এপ্রিল , ২০২৬, ০৪:১২:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় উল্টে যাওয়া ইজিবাইকের চাপায় ইমরান হোসেন (২৮) নামে একযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টার দিকে উপজেলার মুক্তাদাহ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হান হোসেনের ছেলে। জানা গেছে, ইমরান হোসেনসহ কয়েকজন যাত্রী ইজিবাইকে চড়ে চৌগাছা উপজেলা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মুক্তাদাহ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এসময় ইজিবাইকের চাপায় ইমরান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা মলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যশোরে রেফার্ড করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে ইমরান মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় ইমরানের অবস্থা আশঙ্কাজনক ছিল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)