Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

এখন সময়: রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০১:৩৪:২৬ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ,মুগ ফসলের বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। আয়োজকরা জানান চলতি বছর খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২ হাজার কৃষকের মাঝে উফশি আউশের বীজ ও সার ,১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)