Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে হামের টিকাদান কর্মসূচি শুরু আজ

এখন সময়: মঙ্গলবার, ২ জুন , ২০২৬, ০৭:৪৪:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রোববার সকাল ৯ টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে (শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে) টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান। বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। উদ্বোধনের দিনে শুধু নওয়াপাড়া ইউনিয়নের ৬ মাস থেকে ৫ বয়সের শিশুরা হাম-রুবেলার টিকা পাবে। তবে হাম আক্রান্ত অবস্থায় শিশুদের টিকা প্রদান করা হবে না। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নে নির্ধারিত বয়সের শিশুরা হাম-রুবেলার টিকা পাবে। পর্যায়ক্রমে সকল শিশুকে টিকা দেয়া হবে। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, বয়সসীমার সব শিশুকেই ফের টিকার আওতায় আনা হবে। যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, যশোরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ হাজার ডোজ হামের টিকা মজুদ আছে। যশোর সদর উপজেলায় মজুদ রয়েছে ৩ হাজার ডোজ। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ৯২ হাজার ডোজ টিকার চাহিদাপত্র পাঠানো হয়েছে। এই মুহূর্তে যেসব শিশুদের জ্বর আছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। উল্লেখ্য, শনিবার পর্যন্ত যশোর জেলায় ২৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। এদিন হামের উপসর্গ নিয়ে ৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)