Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩৫:৩৪ পিএম

কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরে স্বামীর গোপানাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে| সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বলাবাড়িয়া খান পাড়ায়| বর্তমানে স্বামী উজ্জ্বল খাঁ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে|
জানা যায়, কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে উজ্জ্বল খাঁ (৪২) দীর্ঘদিন ধরে একত্রে সংসার করলেও প্রায় সময় ঝামেলা চলত্য| মঙ্গলবার সকালে জানতে পারি এ দুর্ঘটনার কথা|
এ ব্যাপারে স্বামী উজ্জ্বল হোসেন বলেন- আমি ৬ষ্ঠ শ্রেনীতে পড়ার সময় রুবিনাকে বিয়ে করি| সেই সময় থেকে তাঁর সঙ্গে সংসার করে আসছি| ইতোমধ্যে আমরা দুই কন্যা সন্তানের জনক| গেল কয়দিন ধরে রুবিনা আমার সঙ্গে খারাপ আচরণ করে আসছিল| এ কারনে আমি বাইরে ছিলাম| সোমবার রাতে আমি বাড়ি আসি| এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি| এ সুযোগে সে ধারাল দাঁ দিয়ে গোপানাঙ্গে কোপ দেন| এ সময় আমি চিৎকার দিলে আমার বাড়ির লোকজন ছুটে আসেন| এরপর আমার এ অবস্থা দেখে তারা আমাকে নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান| ঘটনাটি নিয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তিনি|
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন-ঘটনাটি নিয়ে উজ্জ্বলের পরিবারের লোকজন থানায় এসেছেন মামলা করতে| মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)